২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরীর দুর্নীতির মামলার রায় সোমবার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। রোববার সকালে জাতীয় সংসদ ভবনের বিশেষ আদালত --৫ এর বিচারক মো. আশরাফ হোসেন যুক্তিতর্ক শেষে সোমবার রায় দেওয়ার দিন ধার্য করেন। গত ১৬ মে এ মামলায় হারিছ চৌধুরীর চাচাত ভাই ফখরুদ্দিন চৌধুরী ও হারিছ চৌধুরীর বাড়ির তত্ত্বাবধায়ক আলফাজ উদ্দিনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 11:43 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

আদালতে যথাসময়ে হাজির না হওয়ায় ১০ মে এ দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

দুর্নীতি দমন কমিশন ঘোষিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় হারিছ চৌধুরীর বিরুদ্ধে গত ৫ এপ্রিল এ মামলাটি করেন কমিশনের উপ--পরিচালক আখতার হামিদ ভূঁইয়া। এর পরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

গত ১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন প্রথম পর্যায়ে ৫০ শীর্ষ দুর্নীতিবাজের তালিকা প্রকাশ করে তাদের সম্পদের হিসাব ৭২ ঘণ্টার মধ্যে কমিশনে দাখিল করার নির্দেশ দেয়। ওই তালিকায় হারিছ চৌধুরীর নাম ছিল।

তবে জরুরি অবস্থা জারির পর থেকেই তিনি পলাতক রয়েছেন।