২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ওয়ার্ড কমিশনার বেলাল কারাগারে

ঢাকা সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বেলাল আহম্মেদকে শুক্রবার গভীর রাতে র‌্যাব সদস্যরা এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 09:35 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তরের পর শনিবার তাদের আদালতে হাজির করা হয়। আদালত এক মাসের আটকাদেশ দিয়ে তাদের কারাগারে পাঠায়। বেলালের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের বিভিন্ন অভিযোগ রয়েছে।

মিরপুর থানা পুলিশ জানায়, র‌্যাব-৪ এর একটি দল শুক্রবার গভীর রাতে মিরপুর ১০ নম্বরের বি ব্লকের ১৬ নম্বর রোডের একটি বাড়ি থেকে বেলাল আহম্মেদকে আটক করে। এ সময় তার ঘনিষ্ঠ সহযোগী মোশারফ হোসেনকেও ওই বাসা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়।

মিরপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক বিলকিস বানু বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, বেলাল আহম্মেদ এবং তার শ্যালক মোশারফ হোসেনকে জরুরি ক্ষমতা বিধিমালার ১৬/২ ধারায় এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।