২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গ্রাম্য মাতবরকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মাতবর সলিমউদ্দিন মোল্লাকে (৫৫) শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 04:05 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, “শুক্রবার রাতে সলিমউদ্দিন মোল্লাকে স্থানীয় বাজার থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর তাকে বেনাগাড়ী মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।”

এ ঘটনায় ব্যাপারে নিহতের সালেহউদ্দিন মোল্লা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি।