২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান ও সোহেল এফ রহমানের বিরুদ্ধে মামলা

সরকারি খাল ভরাট করে সিরামিক কারখানা নির্মাণের অভিযোগে বেক্সিমকো গ্র“পের চেয়ারম্যান সোহেল এফ রহমান ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরের কাশিমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বোরহানউদ্দিন এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ১৯৯৭ সাল ও পরবর্তী সময়ে কাশিমপুর ইউনিয়নের সারাব মৌজা ও ছোট গোবিন্দপুর মৌজায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে সরকারি খাল বিধি--বহির্ভূতভাবে ভরাট করে শাইনপুকুর সিরামিক কারখানা নির্মাণ করেন।

অনুমতি না নিয়ে সরকারি খাল দখল, ভরাট ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে আসামিরা ১৯৭০ সালের ভূমি ও ইমারত অধ্যাদেশ ভঙ্গ করেছেন বলে এজাহারে বলা হয়।

জয়দেবপুর থানার উপ--পরিদর্শক একেএম মামুনুর রশিদ জানান, একই থানার উপ--পরিদর্শক ফিরোজ তালুকদারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।