‘দুর্নীতিবাজদের’ অপরাধ তদন্তে অগ্রগতি নেই
দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদসহ দুর্নীতিবাজ সন্দেহে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ ব্যক্তিরই দুর্নীতির অনুসন্ধান ও তদন্তে অগ্রগতি নেই। এ অবস্থায় দুর্নীতিসহ অন্যান্য বড় ধরনের অপরাধ অনুসন্ধানে গঠিত গুরতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি অধীনস্ত কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে পাঁচদিনের প্রশিক্ষণ দেবে।
কমিটি প্রশিক্ষণ সংক্রান্ত একটি চিঠিতে বলেছে, “ বিগত প্রায় দুই মাসের অভিজ্ঞতা থেকে যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে তা হল তালিকাভূক্ত ‘হাইপ্রোফাইল’ ব্যক্তিবর্গের অপরাধ সমূহ উদ্ঘাটনে অনুসন্ধান ও তদন্ত কার্যে প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতার অভাবই আমাদের আশানুরুপ সাফল্য অর্জনের পথে প্রধান অন্তরায়। ” বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।
চিঠিতে বলা হয়,“ অনুসন্ধান ও তদন্ত কাজকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদ্ধতিগত ও আইনগত বিষয়গুলোর সঙ্গে টাস্কফোর্স সদস্যদের পরিচয় করিয়ে দিতে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।”
দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন,“ প্রয়োজনীয় দক্ষ লোকবলের অভাবেই যেসব দুর্নীতিবাজদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত তথ্য--প্রমাণ সংগ্রহ করা যাচ্ছে না। যে কারণে প্রথম তালিকার ৫০ জনের মধ্যে মাত্র ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা সম্ভব হয়েছে। ”
অর্ন্তবর্তী প্রশাসনের সবচেয়ে আলোচিত দুর্নীতি বিরোধী অভিযানে এ যাবত ৫০ জনেরও বেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাকে আটক করা হয়। গত চার ফেব্র“য়ারি থেকে জাতীয় সমন্বয় কমিটি তালিকাভূক্ত ‘দুর্নীতিবাজদের’ বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত কাজ শুরু করে। এরপর ১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেন এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে ৫০ জন ‘দুর্নীতিবাজের’ একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘন্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসেব দিতে বলেন। এরপর সংবাদমাধ্যমে দ্বিতীয় তালিকা প্রকাশের নানা খবর বেরুলেও কমিশন আনুষ্ঠানিক কোনো তালিকা প্রকাশ করেনি।
প্রশিক্ষণ সংক্রান্ত চিঠিতে অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে ব্যর্থতার কথা পরোক্ষভাবে স্বীকার করা হলেও গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, শিগগিরই সন্দেহভাজন দুর্নীতিবাজদের আরেকটি তালিকা প্রকাশ করা হবে।
এর আগে গত ১৮ এপ্রিল মাসুদ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, দুর্নীতি বিরোধী অভিযানে কিছু কিছু জায়গায় সমন্বয় ও বোঝাপড়ার ঘাটতি ছিল।
তিনি বলেছিলেন,“ যারা ‘হাই প্রোফাইল কর্পোরেট’ দুর্নীতি করেছে তাদের অপরাধের ধরন সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের স্পষ্ট কোন ধারণাই নেই। ”
রোববার সেনাসদরের অফিসার্স ক্লাবে শুরু হতে যাওয়া প্রশিক্ষণে ঢাকা--সাভার অঞ্চল ছাড়া গুরুত্বর অপরাধ দমন অভিযান সংক্রান্ত সকল আঞ্চলিক ও মহানগর কমিটির সদস্যরা অংশ নেবেন বলে জানা গেছে।
পাঁচদিনের প্রশিক্ষণে দুর্নীতি বিরোধী টাস্কফোর্স সদস্যদের রাজস্ব, ব্যাংক, কোম্পানী, দণ্ডবিধি, ফৌজদারী কার্যবিধি সংক্রান্ত আইন সম্পর্কে ধারণা দেওয়া হবে।
