২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারীতে অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শুক্রবার দুটি পৃথক অভিযানে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 07:21 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, যৌথবাহিনী শুক্রবার ভোরে উপজেলার মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুটি ককটেলসহ জোয়ার্দার এনামুল কবীর (৪০) নামে এক ব্যাক্তিকে আটক করে। পরে তাকে বোয়ালমারী থানায় সোর্পদ করা হয়।

পৃথক এক অভিযানে একই উপজেরার কান্দাকুল গ্রাম থেকে হারুনুর রশীদ মাস্টারকে (৫০) ধর্ষণ, হত্যা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আটক করে যৌথবাহিনী। তাকেও বোয়ালমারী থানায় সোর্পদ করা হয়।

সুলতান মাহমুদ জানান, এনামুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে হারুনুর রশিদকে জরুরি বিধিমালা ২০০৭ এর ১৬ ধারায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।