বিএনপির শীর্ষ নেতৃত্ব দুর্নীতিবাজদের বাধা দেয়নি: মাহমুদুর রহমান
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে দুর্নীতিবাজদের কোনো ধরনের বাধা দেওয়া হয়নি।
বেসরকারি টেলিভিশন সিএসবি কে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার কথাগুলো বলেছেন সাবেক জোট সরকারের জ্বালানী বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহমান।
তিনি বলেন, “ দুর্নীতির অভিযোগে যাদের এখন গ্রেপ্তার করা হয়েছে তারা আসলেই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।”
বিএনপিকে বাঁচাতে হলে খালেদা জিয়াকে আত্মীয়তার গণ্ডি থেকে বের হয়ে এসে গণতান্ত্রিক হতে হবে বলেও তিনি মত দেন।
দুর্নীতি বিরোধী বর্তমান অভিযান যথাযথ নয় বলেও মন্তব্য করেন তিনি।
