জয়পুরহাটে ট্রেন থেকে পড়ে এক জনের মৃত্যু
পাঁচবিবি উপজেলার বাগজানা নামে স্থানে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে সদর উপজেলার জলাটুল গ্রামের শফিকুল ইসলামের।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, শফিকুল চলন্ত ট্রেন থেকে পা ফসকে সে নিচে পড়ে গেলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শফিকুল দিনাজপুরের বিরামপুর স্টেশন থেকে খুলনা এক্সগ্রেসে চেপে জয়পুরহাট ফিরছিল।
