পোস্তগোলা রেলওয়ে বস্তিতে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই
রাজধানীর পোস্তগোলা রেলওয়ে বস্তিতে বৃহস্পতিবার আগুন লেগে কমপক্ষে ১০০ কাঁচাঘর পুড়ে গেছে।
চুলার আগুন থেকে এর সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানায়।
দমকল বাহিনী সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, বিকেল তিনটার দিকে পোস্তগোলা রেলওয়ে বস্তিতে রান্নার চুলা থেকে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পোস্তগোলা এবং সদর দপ্তর থেকে ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লাখ টাকা এবং আরও প্রায় চার লাখ টাকার মালামাল রক্ষা পেয়েছে বলে দমকল কর্মকর্তা জানান।
