সাতক্ষীরায় হিযবুত তাওহিদের চার সদস্য আটক
কালীগঞ্জ উপজেলার ভারা শিমলা ইউনিয়নের সাতপুর গ্রাম থেকে বৃহস্পতিবার বিকালে জঙ্গি সংগঠন হিযবুত তাওহিদের চার সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মিজানুর রহমান টিটু, তার স্ত্রী রেশমা পারভীন (২৭), রেশমার দুই বোন রেহানা পারভীন (২৪) ও খাদিজা পারভীন (১৬)।
যৌথবাহিনীর মেজর আলমগীর জানান, তাদের কাছ থেকে একশটিরও বেশি সংগঠনের বই, ১৫/২০টির জিহাদি সিডি, সংগঠনের দাওয়াতপত্র, বিভিন্ন মোবাইল কোম্পানির ৫০টি সিম, সেনাবাহিনীর দুটি টি-শার্ট এবং পুলিশের একটি ট্রাংক উদ্ধার করা হয়।
জঙ্গি দলের এসব সদস্য বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে জিহাদের দাওয়াত দিতেন বলে অভিযোগ আছে ।
মেজর আলমগীর জানান, সাতক্ষীরা অঞ্চলের হিযবুত তাওহীদের নেতা ফারুককে খোঁজা হচ্ছে।
