পাবনায় পৌর কমিশনার অস্ত্রসহ আটক
সুজানগর পৌরসভার ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আনিসুর রহমান খোকনকে বুধবার রাতে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার তাকে পুলিশের সোর্পদ করা হয়।
র্যাব-- ১২ পাবনার কমান্ডার মেজর আমজাদ হোসেন মিঠু জানান, বুধবার রাতে র্যাব সদস্যরা সুজানগর পৌর এলাকার নিজ বাড়ি থেকে পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আনিসুর রহমান খোকনকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
