২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের পিরোজপুর জেলা সেক্রেটারি গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 03:55 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে শহরের উপজেলা পরিষদ সংলগ্ন নিজ মালিকানাধীন সেবা ক্লিনিক থেকে মাওলানা শফিককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, জরুরি অধ্যাদেশ ১৬ (২) ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, মাওলানা শফিকের বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রকল্পের ঠিকাদারি কাজ থেকে কমিশন আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

মাওলানা শফিক পিরোজপুর মাহমুদিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে চাকরি করছেন।