২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ--সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একই দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। এদের একজন এপেক্স গ্র“পের মার্কেটিং কর্মকর্তা বিনয় সরকার এবং অপরজন অজ্ঞাত। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে অপর এক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 01:51 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

নফহবংি২৪.পড়স এর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের জাগরধুলী এলাকার সোনালী পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী ভলবো বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ভলবো যাত্রী কসবা পৌরসভার চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ--সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া এবং এপেক্স গ্র“পের মার্কেটিং অফিসার বিনয় সরকার ঘটনাস্থলে মারা যায়। বাসটির সুপারভাইজারকে (নাম জানা যায়নি) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ ছাড়া আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় ও ১৭ জনকে কুমিল্লায় ভর্তি করা হয়েছে। অপরদিকে ভলবোর পেছনে থাকা অপর একটি মাইক্রোবাস দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছয় মাইক্রোবাস যাত্রীও আহত হয়েছে।

বিশ্বরোড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক অমর কুমার জানান, দুর্ঘটনার সময় ঢাকা--চট্টগ্রাম মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের ধোপার দিঘী এলাকায় সকাল সাতটার দিকে শহরমুখী ইটবোঝাই একটি ট্রাকের (চট্টমেট্রো--ট--০৫০--৭১৪) সঙ্গে রাঙ্গামাটিগামী অপর একটি ট্রাকের (চট্টগ্রাম--ন-৩১১০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মো. মনসুর (২৫) নামের এক ব্যক্তি নিহত এবং মো. শফি (৩২) ও মো. নাসের (৩০) নামের অপর দু জন আহত হন।

নিহত মনসুর ট্রাকের হেলপার ছিলেন। তাঁর বাড়ি ফতেয়াবাদের সন্দ্বীপ কলোনিতে। তাঁর বাবার নাম মো. আবুল কালাম।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।