মামুন অসুস্থ বলে দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি
গিয়াসউদ্দিন আল মামুন অসুস্থ থাকায় দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাক্ষ্য নেওয়া হয়নি।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত--৫ এর বিচারক মোহাম্মদ আশরাফ হোসেনের আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ মে দিন ধার্য করেছে। একই আদালত গত ১৪ মে মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ১৭ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।
১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন ৫০ জন ‘দুর্নীতিবাজ’ এর একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের নিজের ও স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আখতার হামিদ ভূঁইয়া মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
