পাবনায় হুমকি দিয়ে জঙ্গিদের উড়োচিঠি
জেলা পুলিশ সুপার এ এফ এম মাসুদ রব্বানীকে হুমকি দিয়ে ‘জাদিদ আল কায়েদা’র নামে উড়ো চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “আল্লাহর দলের আত্মঘাতী বাহিনীর ১০০ সদস্য পাবনার বিভিন্ন এলাকায় অবস্থান করে হামলা শুরু করার জন্য অপেক্ষা করছে। মহিলারা ঈমানহারা হয়ে যাচ্ছে। আমেরিকার তাবেদার হয়ে যারা মহিলাদের রাস্তায় বের করছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।”
যত তাড়াতাড়ি পুলিশের চাকরি ছেড়ে আল্লাহর পথে আসতে পারবে ততই মঙ্গল হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়।
ঈশ্বরদীর বিভিন্ন এনজিওতেও একই বক্তব্য সম্বলিত চিঠি পাঠানো হয় বলে খবর পাওয়া গেছে।
পুলিশ সুপার মাসুদ রব্বানী জানিয়েছেন, চিঠির উৎস সন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।
