২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওয়ার্ড কমিশনার আটক

বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কমিশনার বিএনপি নেতা সৈয়দ জাকির হোসেন জেলালকে বুধবার বিকাল ৩ টার দিকে নগর ভবন থেকে আটক করেছে যৌথবাহিনী।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

র‌্যাব-- ৮ এর মেজর জামিল উদ্দিন আহম্মেদ নফহবংি২৪.পড়স--কে বলেন, দুর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে কোতয়ালি থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সৈয়দ জাকির হোসেন শুরু থেকেই বরিশাল সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ ও কমিউনিটি সেন্টার স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দেশে জরুরি অবস্থা জারির পর থেকে দীর্ঘদিন তিনি আত্মগোপন করে ছিলেন।

মূলত সিটি কর্পোরেশনে ব্যাপক অনিয়মের সঙ্গে তার স¤পৃক্ততার অভিযোগেই তাকে  আটক করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।