২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ দুর্ঘটনার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা দায়ী: গোলটেবিলে বক্তারা

নৌ--পথে দুর্ঘটনার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতাই বেশি দায়ী। এছাড়া যাত্রী ও নৌযান কর্তৃপক্ষের অসচেতনতা, চালকদের অদক্ষতাসহ বিভিন্ন অব্যবস্থাপনা দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 03:54 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার বাংলাদেশ প্রেস ইন্সস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে ‘ঝড়ো মৌসুমে নৌ--দুর্ঘটনা রোধে নৌ--পরিবহণ সংশ্লিষ্ট ব্যাক্তি ও আমাদের প্রস্তুতি ” শীর্ষক এ গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।

এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে ‘সেবা বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত কর্মশালায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মহা পুলিশ পরিদর্শক এ এস এম শাহজাহান প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ, একটেলের ব্যাবস্থাপনা পরিচালক আহমদ ইসমাইল, বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান ড. রিয়াজ হাসান খন্দোকার, সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন একেএম শফিক উল্লাহ এবং দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌ--যান ও নৌ--যন্ত্র কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহিম।

“যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনা এবং করণীয় পদক্ষেপ” শীর্ষক প্রবন্ধে লঞ্চ দুর্ঘটনার পেছনের কারণগুলো তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ত্রটিপূর্ণ নকশা ও নির্মাণকৌশল, লঞ্চের যান্ত্রিক ত্র“টি, পর্যাপ্ত নেভিগেশন সরঞ্জামের অভাব, কুয়াশাছন্ন আবহাওয়া, নদীতে অতিরিক্ত স্রোত ও ঘুর্ণি, ঝড়ো আবহাওয়া, অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই, লঞ্চের ক্যাপ্টেন, মাস্টার এবং অন্য কর্মচারীদের দক্ষতার অভাব, জনসচেনতা গড়ে তোলার কর্মসূচির অভাব, দুর্বল আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থা এবং দূর্ঘটনা পরবর্তী প্রতিরোধমূলক ব্যবস্থার অভাব।

প্রবন্ধে আরও বলা হয়, দেশের নৌ--পথগুলোতে অধিকাংশ দুর্ঘটনা বর্ষাকালে (মার্চ--জুলাই) মাসে হয়ে থাকে। এছাড়া ১৯৯৫--১৯৯৯ এবং ২০০০--২০০৫ সময়কালে নৌ দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এএসএম শাহজাহান বলেন, “নৌ--পথের দুর্ঘটনাগুলোর জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোই মূলত দায়ী। সমন্বয়হীনতার কারণে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করতে পারছে না।”

নৌ--দুর্ঘটনা প্রতিরোধে একটি রেগুলেটারি কমিশন বা কাউন্সিল গঠনেরও প্রস্তাব দেন তিনি।

প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক বলেন, “নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে প্রথম শ্রেণীর নৌ--পথের পরিমাণ মাত্র ছয়শ’ কিলোমিটার। আজ আমাদের পুরো নৌ--পথই এখন হুমকির মুখে।”

বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নৌ--অধিদপ্তর চট্টগ্রামের চিফ মেরিন ইঞ্জিনিয়ার মো. আব্দুল হক, ইউনিসেফের অর্থ উপদেষ্টা ড. ইফতেখার হোসেন, বিশ্বব্যাংকের পরামর্শক কেএমএম মান্নান, বিলসের উপদেষ্টা মেসবাহ উদ্দিন আহমেদ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং নৌ--পরিবহন মালিক গোলাম কিবরিয়া টিপু।