চার শিক্ষা প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
ভুঁইয়া একাডেমি, নিউ ক্যাসেল ল একাডেমি, ঢাকা সেন্টার ফর ল এন্ড ইকোনমিক্স ও ব্রিটিশ স্কুল অব লকে অবৈধ ঘোষণা করে দেওয়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্ট বেঞ্চ আইন শিক্ষা বিষয়ক চারাটি প্রতিষ্ঠানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
একই সঙ্গে কোন এক্তিয়ারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা সচিবসহ নয়জনকে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছে।
গত ১২ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ চারটিসহ ৫৬ টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে পরিচালিত বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করে।
চার প্রতিষ্ঠানের পক্ষে রিটের শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, এসব প্রতিষ্ঠানকে অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান বলার এক্তিয়ার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেই। এছাড়া ভূইঞা একাডেমীসহ এই চারটি প্রতিষ্ঠান আদৌ বিশ্ববিদ্যালয় নয়। এসব প্রতিষ্ঠান ‘কোচিং সেন্টার’ হিসাবে নিবন্ধিত।
শুনানিতে ব্যারিস্টার শফিক আহমেদ আরও বলেন, মে--জুন মাসে এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা লন্ডন ইউনিভার্সিটির অধীনে এলএলবি পরীক্ষা দিবে। প্রতিষ্ঠান চারটিকে অবৈধ ঘোষণার ফলে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব প্রতিষ্ঠান লন্ডন ইউনিভার্সিটির পাঠ্যক্রম অনুযায়ী ছাত্রদের কোচিং দেয়। প্রশ্ন আসে লন্ডন থেকে। পরীক্ষা নেয়া হয় ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে।খাতাও দেখে লন্ডন ইউনিভার্সিটি।
সরকারপক্ষের শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল বলেন, বিশ্ববিদ্যালয়ের নামে এসব প্রতিষ্ঠান অবৈধভাবে চলতে পারেনা। আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠান বিদেশী বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন কোর্স করতে পারেনা।
মঞ্জুরি কমিশন চিহ্নিত অনুমোদনহীন বিদেশি বিশ্ববিদ্যালগুলো হচ্ছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্থ আমেরিকান ইউনিভার্সিটি, ম্যানট্রাস্ট ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, গ্রিন ভ্যালি ইউনিভার্সিটি, হেডওয়ে ইন্সটিটিউট অব বাংলাদেশ, ন্যাশনাল ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, জিইএসএ বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি স্টাডি সেন্টার, এলডোরেডো, নিউরাল ইন্সটিটিউট অব ম্যানেজম্যান্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সেন্টার ফর ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট, নিউক্যাসল ল একাডেমি, ম্যাপললিফ ইন্টারন্যাশনাল সেন্টাল ফর হায়ার স্টাডিজ ইন্সটিটিউ অব ল, পারদানা কলেজ অব মালয়েশিয়া, এনভায়রনমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড ডেভলপমেন্ট সাভিসেস লিমিডেট (ইএডিএস), ভুঁইয়া একাডেমি, ওয়ার্ল্ড ইন্সটিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট টেকনোলজি অ্যান্ড রিসার্চ, ফরেন এডুকেশন সার্ভিসেস বাংলাদেশ,অস্ট্রেলেশিয়া ইন্সটিটিউট অব বিজনেস টেকনোলজি, গে¬াবাল ইন্সটিটিউট অব রিসোর্স ম্যানেজমেন্ট, দ্যা প্রগ্রেসিভ মেরিটোক্রাসি লিমিটেড, দ্যা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জেমস কুক ইউনিভার্সিটি, ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটি অব পানামা, ইউনিভার্সিটি অব বাল¬ারাত, রয়েল রোডস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হনলুলু, ক্যামব্রিয়ান কলেজ কানাডা, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, দ্যা ল টিউটরস, ব্রিটিশ স্কুল অব ল, সফট--এড লিমিটেড, আটলান্টিক ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লুটন, ঢাকা সেন্টার ফর ল অ্যান্ড ইকনোমিকস, ইউনিভার্সিটি অব নর্থ আমেরিকা, ইউনিভার্সিটি অব উলংগং অস্ট্রেলিয়া, অ্যাজাস্পসন ইউনিভার্সিটি (থাইল্যান্ড), পিচ ব¬্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেন্ট্রাল ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল টেকনোলজি, নিউরোল সিস্টেমস লিমিটেড, ড্যাফোডিল ইন্সটিটিউ অব আইটি, আইবিসিএস প্রাইমেক্স লিমিটেড, ইন্সটিটিউট অব বিজসেন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সিলেট, ইউনি কম্পিউটিং রাজশাহী, এসএএফএস ইন্টারন্যাশনাল, এশিয়ান সেন্টার ফর ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, বাংলাদেশ ইন্সটিটিউট অব আর্টস, ডিজাইন অ্যান্ড টেকনোলজি, এসআরজিবি--এইসি সেন্টার ফর বিজনেস স্টাডিজ, ক্যাট এসিসিএ প্রেসটন ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ইউএসএ চট্টগ্রাম, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ইউএসএ ঢাকা, পানামা ইউনিভার্সিটি খুলনা, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি খুলনা, ভুঁইয়া ইন্সটিটিউট অব টেকনোলজি।
