২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চার ভুয়া চিকিৎসক আটক

নগরীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে চার ভুয়া চিকিৎসককে আটক করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 02:42 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এরা হচ্ছেন, রাখি ডেন্টাল কেয়ারের কমল কৃষ্ণ হালদার, ফিরোজা ডেন্টাল কেয়ারের হাসান, নার্সিং হোমের আবদুর রব আকন এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী ফার্মাসিস্ট মঞ্জুরুল আলম।

কোতয়ালি থানার উপ পরিদর্শক আতিয়ার রহমান নফহবংি২৪.পড়স কে জানান, ম্যাজিস্ট্রেট মাহবুবুল করীমের নেতৃত্বে যৌথবাহিনী নগরীতে অভিযান চালিয়ে এই চার ভুয়া চিকিৎসককে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশের উপ পরিদর্শক আবদুর রহমান বাদী হয়ে কোতয়ালি থানার চারটি মামলা দায়ের করেছেন।