ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুরাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল আলম রশিদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
পরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোর্পদ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এম এ ওয়াহেদ জানান, রশিদুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করেছে।
এসব অভিযোগ তদন্ত করা বলে জানান এম এ ওয়াহেদ।
