ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় বুধবার ভোরে ট্রেনে কাটা পড়ে চাঁদ আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। চাঁদ আলীর বাড়ি ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মঠপাড়া গ্রামে।
এলাকাবাসী জানায়, ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ আউট সিগন্যালের কাছে রেললাইন পার হওয়ার সময় সৈয়দপুরগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে চাঁদ আলী মারা যান।
সকালে পোড়াদহ জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেলারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
