২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ করায় কয়েদিকে নির্যাতন

কারা অভ্যন্তরে লুটপাটের অভিযোগ করায় বরিশাল কারাগারের কয়েদি আল আমীনের ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 09:33 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সিরাজুল করীম গত ১২ মে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন এবং এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন।

কারাগারের একটি সূত্র জানায়, ওই দিন কয়েদিদের সঙ্গে মতবিনিময়কালে আল আমীন সরবরাহ করা খাবারের মান এবং কারা অভ্যন্তরে দায়িত্বরত পরিদর্শক বশির আহমেদের বিরুদ্ধে কাঁঠাল লুটের অভিযোগ তোলেন।

অভিযোগ জানানোর পাশাপাশি আল আমীন তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে কর্নেল করীম কারা কর্তৃপক্ষকে বিয়ষটি নজরে রাখার জন্য নির্দেশ দেন বলে ওই সূত্র জানায়।

সোমবার সন্ধ্যায় ইউসুফ, হারুন, আলম ও তছলিম নামে চার কয়েদি হামলা চালায় আল আমিনের ওপর।

ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এক কয়েদির সঙ্গে যোগাযোগ করেন নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক। নাম প্রকাশ না করার শর্তে ওই কয়েদি জানান, কর্তব্যরত পরিদর্শক বশির আহমেদের উপস্থিতিতেই ওই হামলা হয়। তিনি উপস্থিত থেকে হামলা ইন্ধন যোগান।

হামলার পর আল আমীনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ওই ঘটনায় পর কারা কর্তৃপক্ষ দায়িত্বরত এক জমাদ্দারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে কারাগার সূত্র জানিয়েছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কারাধ্যক্ষ সৈয়দ মোস্তাফিজুর রহমান কারা অভ্যন্তরে সংঘর্ষের কথা স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেন, “এ জাতীয় ঘটনা নতুন নয়। আর অভিযুক্তদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

দায়িত্বরত কারা কর্মকর্তা প্রদীপ কুমার মঙ্গলবার বিকালে জানান, সোমবার রাত ১১ টার দিকে আল আমীন নামে এক কয়েদিকে হাসাপাতালে ভর্তির জন্য নেওয়া হয়েছে বলে তার তালিকায় লেখা রয়েছে।