২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের ‘এনকাউন্টারে’ নিহত ২

শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে মঙ্গলবার র‌্যাবের ‘এনকাউন্টারে’ দু’জন নিহত হয়েছেন। র‌্যাব দাবি করেছে, নিহত দুজন অস্ত্র ব্যবসায়ী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

র‌্যাব-৫ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেনেন্ট তানভীর রেজা জানান, এ অস্ত্র ব্যবসায়ী চক্র চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহ করে আসছিল।

তিনি বলেন, “অস্ত্র কেনার ছলে র‌্যাব-৫ এর একটি দল ওই অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে আজ (মঙ্গলবার) তারা অস্ত্র নেওয়ার জন্য রানিহাট কলেজের পাশে থাকতে বলে। সে অনুযায়ী সাদা পোশাকে র‌্যাবের একটি দল দুপুরে অস্ত্র আনতে যায়। ওই সময় অস্ত্র ব্যবসায়ীরা বিষয়টি টের পেয়ে র‌্যাবের ওপর হামলা চালায়। তখন র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে দুই অস্ত্র ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয় এবং কয়েকজন পালিয়ে যায়।”

র‌্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে ইতালির তৈরি চারটি নাইন এমএম পিস্তল ও পাকিস্তানে তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।