২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ব্রিটিশ নাগরিকরা প্রাপ্য সুবিধা পাবেন, প্রত্যাশা আনোয়ার চৌধুরীর

সিলেটে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক গ্রেপ্তারের ঘটনায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, “আমি আশা করছি, গ্রেপ্তারকৃত ব্রিটিশ নাগরিকরা বিদেশি হিসেবে প্রাপ্য সব সুবিধা পাবেন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

মঙ্গলবার ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ হাই কমিশনার বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছি।”

আনোয়ার চৌধুরী প্রত্যাশা করছেন, গ্রেপ্তার হওয়া ব্রিটিশ নাগরিকদের সঙ্গে যথাযথ আচরণ করা হবে।

 যুক্তরাজ্য আওয়ামী লীগ শাখার যুগ্ম সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ দলের প্রায় ৪০ জন নেতাকে সোমবার সন্ধ্যায় যৌথবাহিনী গ্রেপ্তার করে। এরপর তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। ওই দিনই রাত সাড়ে ১০টার দিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের এক মাসের আটকাদেশ দিয়ে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন আওয়ামী লীগের যুক্তরাজ্য ও কানাডা শাখার নেতা। তারা লন্ডন থেকে শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে দেশে আসেন। বাকিরা সিলেটের বিভিন্ন স্তরের নেতা।

আওয়ামী লীগের এ নেতারা সোমবার দুপুর থেকে শফিকুর রহমান চৌধুরীর ভাতিজা আকিকুর রহমান চৌধুরীর বাড়িতে জড়ো হন।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, তারা সবাই একটি দাওয়াতে অংশ নিতেই সেখানে জড়ো হয়েছিলেন। তবে পুলিশ বলেছে, তারা সেখানে জড়ো হয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন, যুক্তরাজ্য থেকে আসা আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টাওয়ার হেমলেটের সাবেক কাউন্সিলর এম এ রহিম, আওয়ামী লীগের কানাডা শাখার সভাপতি সারওয়ার আহমেদ ও নেতা ইয়াহিয়া আহমেদ, যুুক্তরাজ্য আওয়ামী লীগের আব্দুস শহীদ চৌধুরী, ফারুক চৌধুরী, মুজাহিদ আলী সোহেল এবং ঝলক পাল।

স্থানীয় নেতাদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগ নেতা সফিউল আলম চৌধুরী, প্রিন্স সদরুজ্জামান, মহানগর যুবলীগ সভাপতি সৈয়দ শামীম আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি জগলুল চৌধুরী, মহানগর ছাত্রলীগ আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, এমসি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল, সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কমিশনার আব্দুল খালিক, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি শফিউল আলম নাদেলসহ আরও কয়েকজন।  

গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় গাড়িতে বসা অবস্থায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম নফহবংি২৪.পড়স কে বলেন, “সম্পূর্ণ পারিবারিক একটি দাওয়াতেই আমরা সমবেত হয়েছিলাম। খাওয়াÑদাওয়া শেষে গল্পÑগুজব করার সময় আমাদের আটক করা হয়।”

 কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নুর নফহবংি২৪.পড়স কে বলেন, “সভা করা অবস্থায়ই তাদের গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়। ৪০ জনের মধ্যে ১০ জন প্রবাসী রাজনৈতিক নেতা। বাকিরা স্থানীয়।”

তিনি জানান, জরুরি অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও তারা রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন।