২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। মোট কতজন আহত হয়েছেন তা এ মুহূর্তে জানা না গেলেও আহত বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 02:24 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

লালমনিরহাট সদর থানার উপ পরিদর্শক সোলায়মান আলী নফহবংি২৪.পড়স কে বলেন, “মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে সদর উপজেলার জোড়াবান্দায় এই দুর্ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।”

নিহতরা হলেন, ফাতেমা (৫৫), জলিল (৪৫), জলিল (৩২), ফারুক (২৮) এবং রঞ্জু (২৮)। একশিশুসহ নিহত অন্য দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সোলায়মান আলী  বলেন, “এ ঘটনায় কতজন আহত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের প্রকৃত সংখ্যা আমাদের কাছে নেই।”

কুড়িগ্রাম খেকে ছেড়া আসা ঢাকাগামী অনিন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে উপপরিদর্শক জানিয়েছেন।