২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেয়েছেন ইকবালপুত্র মঈন

ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবালের ছেলে মঈন ইকবালকে সোমবার জামিনে মুক্তি দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 10:53 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিকালে সাড়ে পাঁচটায় মঈন ইকবালকে গাজীপুরের তিন নং আমলি আদালতে হাজির করা হয়। এসময় মঈনের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন জামিন মঞ্জুর করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার দিকে যাওয়ার সময় গাজীপুরের কড্ডা ব্রিজের কাছে মঈনের গাড়ি থামানোর নির্দেশ দেয় পুলিশ। কিন্তু মঈন নির্দেশ অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে দিলে পুলিশ পিছু ধাওয়া করে। এক পর্যায়ে মাওনা চৌরাস্তায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছ থেকে তাকে আটক করা হয়।

খন্দকার জাহিদুল ইসলাম জানান, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে সোমবার সকালে মঈন ইকবালের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছিল।