২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি আল আমিন আরও চার দিনের রিমান্ডে

রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা বিষ্ফোরণ মামলায় জেএমবি সদস্য আবদুল্লাহ আল আমিনকে আরও চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবার দুপুরে সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগনর হামিক আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আরও সাত দিনের রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম এম এ সালাম চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০০১ সালে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা বিষ্ফোরণে ১০ জন নিহত হয়। ওই ঘটনার পর রমনা থানার উপ-পরিদর্শক মো. কবির হোসেন বাদি হয়ে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।