২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেল্পার রাজু নিহত হয়েছেন। এতে আহত হন আরও ২৫ জন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 10:34 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আহত ১৮ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, এদের মধ্যে সফি, শরিফুল, মোহাম্মদ আলী, তাজিমুল, জেসমিন আরা ও তার শিশুপুত্র জিসানের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শী ও মতিহার থানা পুলিশ জানায়, সকাল ১১টার দিকে ঢাকাগামী মডার্ন এন্টারপ্রাইজের বাসের সঙ্গে রাজশাহীগামী ওই ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির পরই রাজু মারা যায়।

মতিহার থানার উপ পরিদর্শক আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।