২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাত ক্লিনিককে জরিমানা

সরকারি অনুমোদন ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত শনিবার খুলনা নগরীর সাতটি ক্লিনিকে অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা জরিমানা করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 02:18 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

একই আদালত মেয়াদউত্তীর্ণ গুড়ো দুধ, কোমল পানীয়, আটা ও ময়দা বিক্রির অভিযোগে দু’টি ডিপার্টমেন্টাল স্টোরকে ৩৮ হাজার টাকা জরিমানা করে। খুলনা মহানগর হাকিম আতিকুল হক অভিযান দুটিতে নেতৃত্ব দেন।

মহানগর হাকিম মো. আতিকুল হক জানান, অভিযানের সময় কোনো ক্লিনিকেই চিকিৎসক অথবা নার্স পাওয়া যায়নি। দুর্গন্ধযুক্ত ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের এসব ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

জরিমানা আদায় করা ক্লিনিকগুলো হচ্ছে-লেটস চেক ক্লিনিক, ডক্টরস ক্লিনিক, দেশ ক্লিনিক, রূপসা ক্লিনিক, ওয়েলকাম ক্লিনিক, শতদল ক্লিনিক ও মেট্রো ক্লিনিক।

অন্যদিকে একই আদালত মেয়াদোত্তীর্ণ গুড়ো দুধ, পানিও, আটা-ময়দা বিক্রির অভিযোগে নগরীর শামসুর রহমান রোডে আলমগীর ডিপার্টমেন্টাল স্টোরকে ১৫ হাজার টাকা ও মাজেদ স্টোরকে ২৮ হাজার টাকা জরিমানা করে।

দুটি অভিযানে মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে।