রাজশাহীর চারঘাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
রাজশাহীর চারঘাটে শনিবার শ্বাসরোধ করে হাসিনা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে নিহতের বাবা আনারুল বাদী হয়ে হাসিনার স্বামী টুটুল, শ্বশুর জামরুল, শাশুড়ি আম্বিয়া এবং টুটুলের ভাবী রাশেদা বেগমকে আসামি করে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ রাশেদা বেগমকে গ্রেপ্তার করেছে।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে হাসিনার ওপর নির্যাতন চালাত তার স্বামী টুটুল ও পরিবারের অন্য সদস্যরা। শনিবার যৌতুকের দাবিতে নির্যাতনের এক পর্যায়ে টুটুল ও শাশুড়ি আম্বিয়া হাসিনাকে গলা টিপে হত্যা করে লাশ ঘরে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে।
চারঘাট থানার উপ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
