২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সদর উপজেলার কাশিমপুর গ্রামে শুক্রবার রাতে দুদল গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ক্ষেতে গরু চরানো নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে সাফায়েত আহম্মেদ (১৮) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে আব্দুল মালেক নামে এক গ্রামবাসী বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সংখ্যককে আসামী করে সদর থানায় একটি মামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান জানিয়েছেন, পুলিশ অভিযুক্ত আব্দুস সালাম, হারুন মিয়া, সোলায়মান হোসেন এবং শাহিনা আক্তারকে গ্রেপ্তার করেছে।

সাফায়েত আহম্মেদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।