২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুটি ককটেল উদ্ধার

চুয়াডাঙ্গায় একটি মাদ্রাসার পাশের ক্ষেত থেকে পুলিশ শুক্রবার দুটি ককটেল উদ্ধার করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে শহরের খাদেমুল ইসলাম মাদ্রাসার পার্শ্ববর্তী একটি কুমড়ার ক্ষেত থেকে লাল টেপ জড়ানো দুটি ককটেল জাতীয় বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর বোমা দুটি নিষ্ক্রিয় করা হবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।