সাভার পশু হাসপাতালের ভেতরে কার্টনভর্তি ২ নবজাতকের লাশ
সাভার উপজেলা পশু হাসপাতালের পাশে মাটির নিচ থেকে কার্টনে ভরা দুটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পশু হাসপাতালের কর্মকর্তা আরিফুল ইসলাম শাহীন জানান, অফিসের কর্মী আ. হামিদ বিকাল ৪টার দিকে হাসপাতালে পড়ে থাকা একটি কার্টন খুলে দুটি নবজাতকের লাশ দেখতে পান। লাশ দুটি একটি ছেলে ও একটি মেয়ের। পরে তিনি ভয় পেয়ে লাশ ভর্তি কার্টনটি পশু হাসপাতালের পাশে মাটিতে পুঁতে রাখেন।
বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে লাশ দুটি তুলে থানায় নিয়ে যায়।
সাভার থানার দায়িত্বরত উপ পরিদর্শক নাসিম উদ্দিন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
