২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভাইয়ের মারামারিতে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মারামারিতে এক ভাই নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম মন্তু মিয়া (৫০)।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 02:46 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মন্তু মিয়ার বাড়িতে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে মন্তু মিয়া ও তার ভাই মন্নাফ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়ে যায় এবং বল্লমের আঘাতে মন্তু মিয়া ও মন্নাফ মিয়া গুরুতর আহত হয়।

হাসপাতালে পাঠানোর পথে মন্তু মিয়া মারা যান এবং গুরুতর আহত মন্নাফ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।