২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার আইন কার্যকরের আহ্বান সুলতানা কামালের

তথ্য অধিকার আইন অবিলম্বে কার্যকর করার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:47 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল বুধবার দুপুরে আইন ও তথ্য উপদেষ্টা মইনুল হোসেনের সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাত করে এ আহ্বান জানান।

সাক্ষাত শেষে সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, “উপদেষ্টার সঙ্গে তথ্য অধিকার আইন কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে এবং তাতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।”

দেশে জরুরি অবস্থা জারির কারণে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে কিনা- সাংবাদিকরা এ প্রশ্ন করলে সুলতানা কামাল তা এড়িয়ে গিয়ে বলেন, “এ সংক্রান্ত কোনও আলোচনা আমাদের মধ্যে হয়নি।”

বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ব্যারিস্টার মইনুল হোসেন।