২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুর্ঘটনায় ৫ পুলিশ আহত

হবিগঞ্জে রাষ্ট্রপতির ব্যবহৃত গাড়িকে ধাক্কা মেরেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রোটেকশন শাখার একটি জিপ। মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এতে রাষ্ট্রপতির গাড়ির কোনও ক্ষতি না হলেও জিপ আরোহী পাঁচ পুলিশ সদস্য আহত হন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বুধবার সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এ জন্য রাষ্ট্রপতির ব্যবহৃত গাড়িটি মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছিল।

নবীগঞ্জ থানায় কর্তব্যরত কর্মকর্তা(ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে) একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আউশকান্দির কিবরিয়া চত্বরের একটি সেতুর কাছে রাষ্ট্রপতির ব্যবহৃত গাড়ির পিছনে থাকা ডিএমপির প্রোটেকশন শাখার জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাষ্ট্রপতির গাড়িতে ধাক্কা মারে। ওই সময় আহত হন জিপে থাকা পাঁচ পুলিশ কনস্টেবল।”

একরামুল হক জানান, আহত পুলিশ সদস্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত নুরুল ইসলামকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।