২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. সা’দত হোসাইন পিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগে পেয়েছেন সাবেক মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. সা’দত হোসাইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 10:11 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বর্তমান চেয়ারম্যান অধ্যাপক জিনাতুন্নিসা তাহমিদার মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। মঙ্গলবার তাহমিদার মেয়াদ পূর্ণ হওয়ার কথা।

সাংবিধানিক এ পদটিতে তিনি পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছেন। যোগদানের পর থেকে এ সময়সীমা হিসেব করা হবে বলে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।