২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আটক ৬ জঙ্গির ৫ জনই মুক্ত

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সোমবার ভোররাতে চার নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করার পর বিকেলে পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হিযবুত তাওহীদের সক্রিয় সদস্য।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম জানান, যে কয়টি ইসলামি দলকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই তালিকায় হিযবুত তাওহীদের নাম নেই। তাই আটক পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, ওই সংগঠনের সাবেক জেলা আমীর, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতির উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও কাশিপুর এলাকার ডা. এ বি এম মঈনুদ্দিনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা না থাকলে তাকেও ছেড়ে দেওয়া হবে বলে ওসি জানান।

মুক্তিপ্রাপ্তরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের নূর হোসেন (৪৫), তার স্ত্রী হেনা নাজরিন (৩৫), একই উপজেলার তিমিরকাঠি গ্রামের নাছিমা আক্তার ভুলু (৩২), বরিশালের রূপতলী এলাকার রেনু বেগম (৪৫), নীরা আক্তার (৩৫) ও কাশিপুর এলাকার এবিএম মহিউদ্দিন (৩৮)।

এর আগে সোমবার ভোরে মুক্তিপ্রাপ্তদের কাছ থেকে বিভিন্ন প্রচারমূলক বই ও লিফলেট উদ্ধার করে পুলিশ।