২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় ৬ চরমপন্থী গ্রেপ্তার

বাগমারায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) লাল পতাকার ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 11:17 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সোমবার ভোরে উপজেলার পলাশী, খালিশপাড়া ও উদপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা গোলাম সারোয়ার জানান, ভোরে খালিশপাড়া গ্রামের আসির উদ্দিন (৫০), মরুগ্রাম ডাঙ্গাপাড়ার বানিচার (৩২), পলাশী গ্রামের আইনাল (২৮), লায়েব (৪০), উদপাড়া গ্রামের আলতাফ (২৬) এবং আব্দুর রশিদকে (৩৮) আটক করে পুলিশ।

এদের মধ্যে আসির উদ্দিন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির বাগমারা এলাকার আঞ্চলিক কমান্ডার। সে মোজাফফর, বিএনপি নেতা দুলুসহ তিনটি হত্যা মামলার আসামী।

মির্জা গোলাম সারোয়ার আরও জানান, আটক ছয়জনই পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠনো হবে।