বরিশালে ৬ জঙ্গি গ্রেপ্তার
বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সোমবার ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে চার নারী জঙ্গিসহ ছয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা জঙ্গি সংগঠন হিযবে তাওহিদের সক্রিয় সদস্য।
এরা হলেন, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের নূর হোসেন (৪৫), তার স্ত্রী হেনা নাজরিন (৩৫), একই উপজেলার তিমিরকাঠি গ্রামের নাছিমা আক্তার ভুলু (৩২), বরিশালের রূপতলী এলাকার রেনু বেগম (৪৫), নিরা আক্তার (৩৫) ও কাশিপুর এলাকার এবিএম মহিউদ্দিন (৩৮)।
বরিশাল কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা হিযবে তাওহিদের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বিভিন্ন প্রচারমূলক বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
