২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিওআইপি নীতিমালা প্রণয়নে সাত সদস্যের কমিটি

ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) নীতিমালা প্রণয়নের জন্য বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মঞ্জুরুল আলম (অব.) কে আহবায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 11:51 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আগামী ২২ মে’র মধ্যে এই কমিটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সুপারিশ পেশ করবে।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয় মঙ্গলবার এই কমিটি গঠন করেছে।

কমিটির অন্য একজন সদস্য হলেন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ মোহাম্মদ আলী। অন্যরা হলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ( যুগ্মসচিব পর্যায়ের নিচে নয়), সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এবং ডাক ও তার বোর্ডের একজন করে প্রতিনিধি।