২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে সিলেটে জরিপ কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে রোববার গ্রেপ্তার হয়েছেন সিলেটের ভূমি জরিপ কর্মকর্তা কুমুদ রঞ্জন মালাকার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 09:59 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

র‌্যাব দাবি করেছে, তিন হাজার টাকা ঘুষ নেওয়ার সময় নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্ল্যাহ মার্কেটের সামনে হাতেনাতে কুমুদ রঞ্জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি সিলেট নগরীর হাউজিং এস্টেটে থাকা জোনাল সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার। তার বাড়ি বালাগঞ্জ উপজেলায়।

নাম প্রকাশ না করার শর্তে র‌্যাব-৯ এর ক্যাপ্টেন পদমর্যাদার এক কর্মকর্তা জানান, কুমুদ রঞ্জন এখন র‌্যাব হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে সেটেলমেন্ট অফিসের আঞ্চলিক কর্মকর্তা আব্দুর রউফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বিষয়টি জানি না।”