২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত

সদর উপজেলার আনন্দপুর গ্রামের জমিতে ফেলে রাখা বোমা বিস্ফোরণে দুই সহোদরসহ তিন শিশু আহত হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:26 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

আহত দুই সহোদর হাসেম দেওয়ান (১০) ও হোসেন দেওয়ান (৯) এবং আমিনুলকে (১১) স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী টিটু জানান, খেলার সময় খড়ের নিচে টেপ প্যাঁচানো বল আকৃতির দুটি বস্তু পেয়ে কৌতুহলী হয়ে নাড়াচাড়ার এক পর্যায়ে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।

রাত পৌনে আটটায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।