সিলেটে বোমা বিস্ফোরণ ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ দিনের রিমান্ডে
সিলেট রেল স্টেশনে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত শেখ মো. আল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার বিকেলে সিলেট সদর কোর্টের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহের আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
গত ১ মে সিলেট রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটনার পরদিন আল আমীনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে সিলেট রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) বোমা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
