২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ লালুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

বগুড়া-৭ আসনের সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার বগুড়া বিশেষ আদালত-৩ এ শুনানি হওয়ার কথা থাকলেও বিচারক উপস্থিত না থাকায় ২১ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

গত ১৩ মে হেলালুজ্জামান তালুকদার লালুকে শহরের সূত্রাপুরে তার চম্পামহলের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওই সময় তার বাসা থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার এবং বাসায় স্থাপিত অবৈধ ওয়্যারলেস টাওয়ার জব্দ করা হয়। ওই ঘটনায় লালুর বিরুদ্ধে দুটি মামলা হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

বিএনপি দলীয় সাবেক এ সাংসদ এখন পাবনা কারাগারে রয়েছেন।