উড়ো চিঠির পর রাজবাড়িতে নিরাপত্তা জোরদার
বোমা হামলার হুমকি দিয়ে রেল স্টেশনে উড়ো চিঠি পাঠানোর পর রাজবাড়ি জেলা শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শুক্রবার ভিড়ের মধ্যে স্টেশনের প্রহরীর হাতে ওই চিঠিটি গুঁজে দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান শনিবার জানান, বিষয়টি খাটো করে দেখা হচ্ছে না। রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা।
শনিবার র্যাবের একটি দলকে রেল স্টেশনে মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের দেহ ও ব্যাগ পরীক্ষা করতে দেখা যায়। পুলিশ শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় প্রহরা বসিয়েছে।
শুক্রবার সকালে খুলনা থেকে দৌলতদিয়াগামী নকশীকাথা এক্সপ্রেস রাজবাড়ি রেল স্টেশনে পৌঁছালে ভিড়ের মধ্যে কেউ এক জন গেটে কর্তব্যরত টিকিট সংগ্রহকারীর হাতে ওই চিঠি গুঁজে দেয়। চিঠিতে লেখা ছিল, ৫ থেকে ১৫ মে এর মধ্যে রাজবাড়ি রেল স্টেশনে বোমা হামলা করা হবে। নিচে লেখা ছিল, আল কায়দা।
এ বিষয়ে রাজবাড়ি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
