২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকালয় ঘুরে গেল সুন্দরবনের অজগর

পথ ভুলে এসেছিল কিনা, তা জানা যায়নি। তবে লোকালয়ে ঢুকে পড়েও প্রাণ নিয়ে ফিরতে পেরেছে অজগরটি। আর বাগেরহাটের চালতাবুনিয়া গ্রামবাসীও ছিল সহৃদয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 10:58 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

হয়ত অতিথি বলে মনে করেছেন। তাই দু’দুটি হাঁস খেয়ে ফেলার বিষয়টিও তারা দেখেছেন আতিথেয়তার দৃষ্টিতেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কাছে চালতাবুনিয়ার গ্রামের শাজাহান হাওলাদারের বাড়ির বাগানে ঢুকে পড়ে বিশাল এক অজগর। ওই সময় সে দুটি হাঁস ধরে খায়। হাঁসের ডাকে লোকজন ছুটে এসে অজগরটি দেখে বন বিভাগে খবর দেয়। রাতেই অজগরটি উদ্ধার করা হয় এবং শুক্রবার সকালে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, প্রায় ১৩ ফুট লম্বা এবং এক মন ওজনের বিশাল ওই অজগরটি কোনও এক সময়ে বন থেকে বেরিয়ে বলেশ্বর-ভোলা নদীর ভারানীর খাল হয়ে লোকালয়ে ঢুকে পড়ে।