২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আট হাজার মুরগি নিধন

সাভার পৌরসভার রাজাসন এলাকার তিনটি পোল্ট্রি ফার্মে শুক্রবার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু রোগের জীবাণু) আক্রান্ত সাড়ে আট হাজার মুরগি নিধন করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 10:12 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

মুরগিগুলো নিধনের সময় ঢাকা জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. মুন্সী মো. ইনামুল হক, অতিরিক্ত পশু সম্পদ কর্মকর্তা ডা. সোমনাথ চাকমা, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, মাসুম পোল্ট্রি ফার্মের চার হাজার, আল-লামিয়া পোল্ট্রি ফার্মের আড়াই হাজার এবং পটুয়াখালী পোল্টি ফার্মের দুই হাজার মুরগি নিধন করা হয়।

বৃহস্পতিবার রাতে একই এলাকার পটুয়াখালী পোল্ট্রি ফার্মের দেড় হাজার মুরগি নিধন করা হয়।