২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় পিডিবি কর্মচারী গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন নকলা উপজেলার পিডিবির নিম্নমান সহকারী জীবন কৃষ্ণ বসাক (৪৭)।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 09:38 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বৃহস্পতিবার সকালে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে নকলা থানায় সোপর্দ করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, উপজেলার কায়দা গ্রামের আজগর আলী তার এলাকায় একটি ট্রান্সফরমার বসানোর আবেদন নিয়ে নকলা পিডিবি অফিসে গেলে তার কাছে জীবন কৃষ্ণ আট হাজার টাকা ঘুষ দাবি করেন। গোপনে সংবাদ পেয়ে যৌথবাহিনী আগে থেকে বিদ্যুৎ অফিসে অবস্থান নেয়। বৃহস্পতিবার সকালে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করে জীবন কৃষ্ণকে।

এ বিষয়ে নকলা থানায় একটি মামলা হয়েছে।

বিষয়টি নিয়ে শেরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মাহমুদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জীবন কৃষ্ণকে যৌথবাহিনী অফিস থেকে ধরে নিয়ে গেছে শুনেছি। তবে কী কারণে ধরেছে তা জানতে পারিনি।”