২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে পৌর কমিশনার গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক পৌরসভা কমিশনার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তাপস চৌধুরীকে বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:27 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বৃহস্পতিবার দুপুর ১২টায় কমিশনার তাপস অন্য একটি মামলায় সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে ছাতক থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, কমিশনার তাপসকে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।